× Banner
সর্বশেষ
টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর

নিউজ ডেক্স

ফরিদপুরের সালথায় শুরু হয়েছে পেঁয়াজের আবাদ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
ফরিদপুরের সালথায় শুরু হয়েছে পেঁয়াজের আবাদ

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের সালথায় শুরু হয়েছে পেঁয়াজের আবাদ। এই উপজেলায় মোট আবাদী জমির প্রায় ৯০% জমিতে পিয়াজের আবাদ করা হয়ে থাকে। এখন জমিতে পুরোদমে হালি পেঁয়াজ রোপণের ধুম পড়ে গেছে। বীজ থেকে উৎপাদিত চারা রোপণ করা হচ্ছে মাঠ জুড়ে।

সালথা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় চলতি মৌসুমে ১২ হাজার ৪শ ৪০ হেক্টরের জমিতে পেঁয়াজের চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। যা মোট আবাদী জমির ৯১% পিয়াজ চাষ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ উপজেলায় লাল তীর কিং, তাহেরপুরী, ফরিদপুরী, বারি-১সহ বিভিন্ন জাতের পেঁয়াজ রোপণ করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, কৃষকরা তীব্র শীত উপেক্ষা করে পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের পেঁয়াজ চাষী আউয়াল মৃধা ও সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া গ্রামের পেঁয়াজ চাষী রোকমান বলেন, উপজেলার প্রতিটি গ্রামের মাঠেই পেঁয়াজ চারা রোপণের ধুম পড়ে গেছে। প্রতিদিন ভোর থেকে পেঁয়াজের চারা উত্তোলনের পর জমিতে রোপণ করা হয়। তবে বৃষ্টিতে পেঁয়াজের চারার ক্ষতি হওয়ায় পেঁয়াজ চাষ কিছুটা কমে যাবে। আগামী ১০/১৫ দিনের মধ্যেই পেঁয়াজ রোপণ সম্পন্ন হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিবাংশু দাস বলেন, এবছর সালথা উপজেলায় মোট ১২ হাজার ৪ শ ৪০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা নিধারন করা হয়েছে। বৃষ্টির জন্য বীজতলার ক্ষতি হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে কিছু কম আবাদ হতে পারে। তবে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..