× Banner
সর্বশেষ
আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

ফটো জার্নালিস্ট স্পোর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
ফটো জার্নালিস্ট স্পোর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে সামনে এগিয়ে নিতে ক্রীড়া সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সরকার প্রথমবারের মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার শহীদ ক্যাপ্টেন শেখ কামালের নামে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার চালু করেছে। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিকদের জন্য পুরস্কারের ক্যাটাগরি রাখা হয়েছে। করোনাকালে খেলোয়াড়/ক্রীড়া সংগঠকদের পাশাপাশি ও ক্রীড়া সাংবাদিকদের পাশে থাকার চেষ্টা করেছে সরকার, ভবিষ্যতেও পাশে থাকবে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর ফটো জার্নালিস্ট স্পোর্টস এসোসিয়েশন মিলনায়তনে ফটো জার্নালিস্ট স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল হাজরা।


এ ক্যটাগরির আরো খবর..