× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

ফখরুল মহাসচিব, রিজভী সিনিয়র যুগ্ম-মহাসচিব, সিনহা কোষাধ্যক্ষ

admin
হালনাগাদ: বুধবার, ৩০ মার্চ, ২০১৬

অবশেষে পূর্ণাঙ্গ মহাসচিব হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রিজভী হলেন সিনিয়র যুগ্ম-মহাসচিব। এছাড়া শিল্পপতি মিজানুর রহমান সিনহাকে বিএনপির কোষাধ্যক্ষ করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা জানান।

গত ১৯ ম‍ার্চ দলটির জাতীয় কাউন্সিলে চেয়ারপারসন খালেদা জিয়াকে কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় তিনি এই ৩ জনের দায়িত্ব চূড়ান্ত করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির বিদায়ী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, জাসাস সভাপতি আব্দুল মালেক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..