পড়াশোনার ভয়ে পাঁচতলা মাদ্রাসার ছাদ পাইপ বেয়ে রোহান

পড়াশোনার ভয়ে পাঁচতলা মাদ্রাসার ছাদ পাইপ বেয়ে রোহান

নরসিংদী শহরে পড়াশোনার ভয়ে পাঁচতলা মাদ্রাসা ভবনের ছাদ থেকে পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা রোহান সরকার (১০)নামে একটি শিশুর। কিছুটা নামার পরই ভয়ে ওই পাইপে আটকে যায় সে। ওই সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে বিষয়টি নজরে আসে স্থানীয়দের।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নরসিংদী শহরের বাসাইলের শাপলা চত্বর এলাকার দারুত তাক্বওয়া মাদ্রাসায়  ঘটনাটি ঘটে।

রোহান নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার দারুত তাক্বওয়া মাদ্রাসার নাজেরা বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র ও নরসিংদী পৌর এলাকার বাসাইল মহল্লার রোকন উদ্দিন সরকারের ছেলে।

শিশুটির পরিবারের লোকজন জানান, দারুত তাক্বওয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রোহান পড়াশোনার চাপে ওই মাদ্রাসায় যেতে চাইতো না। সম্প্রতি তাকে পড়াশোনায় মনোযোগী করার জন্য ওই মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে রাখা হয়। বাসা কাছে থাকায় প্রায়ই বাসায় যাওয়ার জন্য নানা অজুহাত দেখাতো সে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ওই মাদ্রাসার কলাপসিবল গেট তালাবদ্ধ থাকায় রোহান পাঁচতলার ছাদে যায়। সেখানে যাওয়ার পর ভবনটির পেছনের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে। তবে কিছুটা নামার পরই ভয় পেয়ে সে ওই পাইপে আটকে যায়।

স্থানীয়রা জানান, পাইপে আটকে গিয়ে ওই শিশুটি কান্নাকাটি শুরু করে। কান্নার শব্দ কোথা থেকে আসছে তা দেখার জন্য আশেপাশে তাকাতে থাকেন উপস্থিত লোকজন। এ সময় ওই শিশুটিকে পাঁচতলার পাইপে আটকে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন ওই মাদ্রাসার ছাদে উঠে রশি ও বাঁশের সাহায্যে তাকে টেনে তুলে উদ্ধার করেন।

শিশুটির বাবা রোকন উদ্দিন সরকার বলেন, মাদ্রাসায় থাকার সময় প্রায়ই সে বাসায় আসার জন্য কান্নাকাটি করতো। পড়াশোনা করতে চাইতো না। তাই আজ ছাদের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহায়তায় সে মৃত্যুর হাত থেকে রক্ষা পায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।