× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

প্রেসক্লাব যশোরের নির্বাচন, কারা আসছেন সাংবাদিকদের নতুন নেতৃত্বে ?

admin
হালনাগাদ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

যশোর থেকে ই.আর.ইমন: ২৯ ডিসেম্বর প্রেসক্লাব যশোরে দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচন ঘিরে ইতোমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে প্রেসক্লাব যশোর প্রাঙ্গন। সকাল থেকে রাত ১২ পর্যন্ত প্রেসক্লাবে আড্ডা দিচ্ছেন সাংবাদিকরা। বিরামহীন ছুটছেন প্রার্থীরা।

প্রেসক্লাব যশোরের নির্বাচন পরিচালনা কমিটির সুত্রে জানা গেছে, ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী বিভিন্ন পদে লড়বেন। সভাপতি পদে একরাম-উদ-দৌলা ও জাহিদ হাসান টুকুন, সহ-সভাপতি পদে আনোয়ারুল কবির নান্টু, মনোতোষ বসু ও শেখ আব্দুল্লাহ হুসাইন, সাধারন সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান ও আহসান কবীর, যুগ্ন-সম্পাদক পদে জাহিদুল কবির মিল্টন, এইচ আর তুহিন, জুয়েল মৃধা ও জাহিদ আহম্মেদ লিটন, কোষাধ্যক্ষ পদে কাজী আশরাফুল আজাদ ও ওহাবুজ্জামান ঝন্টু, দপ্তর সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ও তৌহিদ জামান, সাংস্কৃতিক ও সমাজ সেবা সম্পাদক পদে মিজানুর রহমান মুন, সদস্য পদে তহীদ মনি, আইয়ুব হোসেন, জি এম সোহরাব হোসেন, আমিনুর রহমান মামুন, মোহাম্মদ হাকিম, ফিরোজ গাজী, সাজ্জাদ গনি খান রিমন, বিএম আসাদ, সাইফুল ইসলাম সজল, মোস্তফা রুহুল কুদ্দুস ও আব্দুল কাদের নির্বাচন করবেন। এর মধ্যে সাংস্কৃতিক ও সমাজ সেবা সম্পাদক পদে মিজানুর রহমান মুন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাব যশোরের ৮৮ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে সরগরম প্রেসক্লাব। নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসাবে এড. কাজী আব্দুস শহীদ লাল, সদস্য সচিব   মোস্তাফিজুর রহমান কাবুল, সদস্য গাজী জাকির হোসেন, প্রধান নির্বাচনী কর্মকর্তা নাজিম উদ্দীন, নির্বাচনী কর্মকর্তা চৌধুরী মাহমুদ রেজা এবং ইউনুস হোসেন দায়িক্ত পালন করছেন।


এ ক্যটাগরির আরো খবর..