× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

শেরপুর থানার পুলিশ পরিদর্শক বুলবুল ইসলামকে উপজেলা প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

বগুড়া প্রতিনিধি: শেরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলামকে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে শেরপুর উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা।

এ উপলক্ষে মঙ্গলবার রাত ৮টায় শেরপুর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এক অনাড়ম্বর পরিবেশে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বদলীজনিত বিদায়ী পুলিশ পরিদর্শক(তদন্ত) বুলবুল ইসলাম, সামিট স্কুল এন্ড কলেজের শিক্ষা প্রশাসক সাইফুল ইসলাম লিপু, শেরপুর পৌরসভার কাউন্সিলর ও সাংবাদিক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম।

শেরপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নাহিদ হাসান রবিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন জুম্মা, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, দপ্তর সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, অর্থ বিষয়ক সম্পাদক বাদশা আলম, সাহিত্য বিষয়ক সম্পাদক এজেড হীরা, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, নৃত্যাঞ্জলি আর্টস একাডেমীর সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোজাফফর আলী, সাংবাদিক পরিমল চন্দ্র বসাক, শফিকুল ইসলাম বাবলু, শুভ ও সঙ্গীত শিল্পী মো. লালন সরকার প্রমুখ। এসময় সাংবাদিক শরিফ উদ্দিন সাকিদার, লিমন হাসান, উত্তম সরকার, আবু বকর সিদ্দিক, নাজমুল হুদা নয়ন, আরিফুর রহমান, হেলাল উদ্দিন, শফিকুল ইসলাম, বিমান মৈত্র প্রমুখ সহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বদলীজনিত বিদায়ী পুলিশ কর্মকর্তা বুলবুল ইসলামের শেরপুর থানার বিভিন্ন কর্মকান্ড নিয়ে স্মৃতিচারণ করেন। এসময় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ওই পুলিশ কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট, উপহার এবং অপরাজিত সাহিত্য পরিবারের পক্ষে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..