× Banner
সর্বশেষ
বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়িতে বোমা নিক্ষেপ – আহত চার

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০২২
প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার বাড়িতে বোমা নিক্ষেপ

প্রেমের সম্পর্ক ভাঙনের পর প্রাক্তন প্রেমিকার বাড়িমা বোমা হামলা করেছে এক যুবক। শুক্রবার (১৩ মে) রাতে ভারতের পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ।

আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা গেছে, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাড়ির লোকজনের উপর বোমা ছুঁড়েছে রাজীব নামের এক যুবুক। আর ওই বোমার আঘাতে তরুণীর পরিবারের চার জন আহত হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাণ্ডবেশ্বর থানার জামুড়িয়া ২নং ব্লকের ডোম-বাউড়িপাড়া এলাকার বাসিন্দা রাজীব বাউড়ির সঙ্গে ওই এলাকার এক তরুণীর প্রেমঘটিত সম্পর্ক ছিল। তবে ওই তরুণীর পরিবারের দাবি, এক বছর আগেই তাদের মেয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে।

কিন্তু ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ধরে রাখার জন্য সব রকম চেষ্টা চালাতে থাকেন রাজীব। অনুনয়-বিনয়ের পর ভয় দেখিয়েও সম্পর্ক জোড়া লাগাতে না পেরে একপর্যায়ে রাজীব ওই তরুণীকে খুনের হুমকি দেন বলেও অভিযোগ করেছে ওই পরিবার।

এরপরই শুক্রবার রাতে তরুণীর পরিবারের লোকজনকে উদ্দেশ্য করে বোমা নিক্ষেপ করেন রাজীব। এ ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..