× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

হবিগঞ্জে প্রেমের ফাঁদে ধর্ষণ, ধামাচাপা দিতে তৎপর মাতব্বররা

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ আগস্ট, ২০২০
প্রেমের ফাঁদে ধর্ষণ

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ হবিগঞ্জে। বিষয়টি ধামাচাপা দিতে মাতব্বররা তৎপর।

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে তরুণীর সঙ্গে ঘটে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকালে ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, একই গ্রামের ফয়ছল মিয়ার সঙ্গে ওই তরুণীর ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। প্রায়ই তারা বিভিন্ন স্থানে ঘুরাফেরা করতো।

গত ২৬ আগস্ট গভীররাতে ফতেপুর এলাকায় ফয়ছল তার ফার্নিচারের দোকানে ওই তরুণীকে ফোন করে আনে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে।

সদর থানার এসআই মহিন উদ্দিন হাসপাতালে গিয়ে ভিকটিমের জবানবন্দি রেকর্ড করেন। এ বিষয়ে তিনি জানান, তদন্ত চলছে। তবে ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..