× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রেমিকাকে মাঠে প্রেম নিবেদন খেলোয়ারের, ১০ মিনিট তালি বাজিয়ে অভিনন্দন

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের মধ্যেই নিজের অজি-সমর্থক বান্ধবীকে প্রপোজ করেছিলেন এক ভারতীয় যুবক। ঘটনাটি রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয় বিভিন্ন বিজ্ঞাপন এবং মিমসেও ব্যবহৃত হয়েছিল এই দৃশ্যটি। ফের এমনই এক অসাধারণ প্রেমময় দৃশ্যের রিপিট টেলিকাস্ট দেখা গেলো খেলার মাঠে। তবে এবার কোন সমর্থক প্রেম নিবেদন করেননি। বরং হাজার হাজার সমর্থকের সামনে নিজের প্রেমিকাকে প্রেম নিবেদন করলেন বিখ্যাত আমেরিকান ফুটবলার হাসানী ডটসন।

রবিবার এমএলএস লীগে মিনেসোটা ফুটবল ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন হাসানী। স্যান হোসের বিরুদ্ধে মরিয়া লড়াইয়ের পরেও যদিও জিততে পারেনি মিনেসোটা। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়ে যায় ম্যাচ। কিন্তু ম্যাচ জয়ের আনন্দ দিতে না পারলেও এদিন সমর্থকদের এক অনন্য মুহূর্ত উপহার দেন হাসানী। ম্যাচ শেষ হতে না হাঁটু গেড়ে বসে নিজের বান্ধবী পেট্রাকে সকলের সামনে প্রপোজ করেন তিনি। দর্শকরাও জোরকদমে সমর্থন দিতে থাকেন এই জুটিকে। শেষ পর্যন্ত হাসানীর প্রস্তাব মেনে হাতে আংটি পড়েন পেট্রা।

এই দৃশ্য এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দুই পক্ষের দর্শকরাই প্রায় ১০ মিনিট তালি বাজিয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে থাকেন এই যুগলকে। এই মুহূর্তের দৃশ্য নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হাসানী ডটসন। একটি ছবি সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন তার বান্ধবী পেট্রাও।

খেলার মাঠে পক্ষ-বিপক্ষের লড়াই চিরাচরিত সত্য। কিন্তু সেই মাঠেই এবার প্রেমের বীজ বপন করলেন হাসানী ও পেট্রা। তাদের নতুন জীবনের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিপক্ষ দলের খেলোয়াড়ররাও।


এ ক্যটাগরির আরো খবর..