× Banner
সর্বশেষ
ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

সানোয়ার হোসেন (বিশেষ প্রতিনিধি)

চাঁপাইনবাবগঞ্জে বিএনএম মনোনীত প্রার্থীর বাসভবনে ককটেল হামলা

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
প্রার্থীর বাসভবনে ককটেল হামলা

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনএম কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী ও বিএনপি থেকে সদ্য বহিস্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক নেতা আব্দুল মতিনের বাসভবনে ককটেল হামলার অভিযোগ ওঠেছে। এছাড়াও বাড়ির সামনে থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ৮টার দিকে লোডশেডিং চলাকালীন সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ফুড অফিস মোড় সংলগ্ন আব্দুল মতিনের নিজস্ব বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।
এ সম্পর্কে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন ‘দ্যা নিউজকে’  বলেন, গতকাল নির্বাচনী কাজে বাড়ির বাইরে ছিলাম। এই সময়ে কে বা কারা আমার বাসভবনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি আরো বলেন, আমার নির্বাচনী কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই এমন জঘন্য কাজ করা হয়েছে। তবে এসব করে আমাকে কখনো নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখা যাবে না। ঘটনার পর বাড়িতে তিনি অতিরিক্ত নিরাপত্তার দাবি জানান তিনি।
স্থানীয় বাসিন্দা আব্দুল বাশির সূত্রে জানা যায়, গতরাতে বিদ্যুৎ ছিল না। হঠাৎ করেই বিকট আওয়াজ শোনা যায় হয়। ঘটনার পর এসে দেখি ককটেল হামলা হয়েছে। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে আরও একটি তাজা ককটেল ও ককটেল বহনের টিস্যু ব্যাগ উদ্ধার করেছে বাড়ির সামনে থেকে।
এ ঘটনায় প্রার্থীর বাড়ির আশেপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও আব্দুল মতিনসহ সব এমপি প্রার্থীর পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন বিএনএম মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মতিন। এর পরের দিন শুক্রবার তাকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..