নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দৌলতপুর গ্রামে ৯নং বাউসা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক রাখাল চন্দ্র দাশের উদ্যোগে গত সোমবার বিকালে বাংলা নববর্ষ ১৪২৫ বাংলার ১লা বৈশাখ উপলক্ষে পান্তাভাত ও ইলিশ ভাজার আয়োজন করা হয়।
ইউনিয়ন কমিটির সহ-সভাপতি জীতেন্দ্র দেবনাথের সভপতিত্বে এবং সাধারন সম্পাদক প্রদীপ কুমার রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন,নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,সভাপতি মন্ডলীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য,সাংগঠনিক সম্পাদক বিভু আচার্য্য।
অনুষ্টানে দিজেন্দ্র রায় মহাদেব,মহেন্দ্র চন্দ্র রায়,অভিজিত পাল,শিক্ষক প্রদীপ কুমার দাশ,সাংবাদিক সলিল বরন দাশ,এ এস আই টুটন সরকার,শিক্ষক নিরুপম দেব,শিক্ষক সুজিত চন্দ্র দাশ,নিখিল আচার্য্য,সুবীর চন্দ্র পাল,বিদ্যুত পাল, রাখাল কান্তি ঘোষ পিংকু, সুমন রায়,কৌশিক বিশ্বাস,রবীন্দ্র রায়,সুশান্ত চন্দ,শুভ রায়,শংকর রায়, অরুন সরকার,মলিন্দ সরকার,রনজিত রায়,রিপন দাশ,বিক্রম পাল বিমল,বিমল চন্দ্র পাল, শান্ত টন্দ্র দেব,শচিন্দ্র দাশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানের শুরুতে গীতা পাঠ করেন শিক্ষক প্রদীপ কুমার দাশ। সভায় শিক্ষক কৃপাসিন্ধু রায় চৌধুরী,হরিপদ রায় এর মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে শোক প্রস্তাব গৃহীত হয়।



