× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

প্রার্থনা আর মঙ্গলসংগীতে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ শুভ বড় দিনে বিশ্বের কোটি কোটি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ পরম শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে উদযাপন করছেন তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, যীশু খ্রিষ্টের জন্মদিন। এ জন্য বিভিন্ন দেশে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানমালার।

খ্রিস্টান ধর্মমতে শান্তি, ক্ষমা আর ভালোবাসার বার্তা নিয়ে ২৫ ডিসেম্বর পৃথিবীতে আবির্ভূত হন ঈশ্বরপুত্র যীশু। তাই এ দিনটিকে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেন সারা বিশ্বের কোটি কোটি খ্রিস্ট ধর্মাবলম্বী।

পশ্চিম তীরের বেথেলহেমে জন্ম যীশু খ্রিষ্টের। বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার পবিত্র নগরী বেথেলহেমের মানজার চত্বরে মধ্যপ্রাচ্যে শান্তি কামনা করে যীশুর কাছে প্রার্থনা করেন হাজার হাজার ধর্মপ্রাণ খ্রিস্টান। সেখানে যোগ দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতেও ম্লান হয়ে যায়নি বড়দিনের আনন্দ। এ উপলক্ষে প্রথম প্রহরেই প্রার্থনায় মুখরিত হয়ে ওঠে গির্জাগুলো।

পোপের শহর ভ্যাটিক্যান সিটিতে এই দিনটি পালন করা হয় বেশ জাঁকজমকের সঙ্গে। ঐতিহ্য মেনে রোমের ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কয়ারে বৃহস্পতিবার মোমবাতি জ্বালিয়ে পোপ ফ্রান্সিস বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু করেন। ভক্তদের মাঝে ছড়িয়ে দেন যীশুর আলোর দ্যুতি।

গির্জায় প্রার্থনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিনের উৎসব পালন করা হচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চলেও।

আমরা এখানে আসতে পেরে খুবই খুশি। আমরা প্রতি বছর এখানে আসি এবং ভবিষ্যতেও আসব।

এদিকে, মুসলিম দেশ পাকিস্তানে বড়দিন উদযাপনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্য দিয়েই দেশের বিভিন্ন গির্জায় জড়ো হন শত শত খ্রিস্টান।

এ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, তুরস্ক, ইন্দোনেশিয়াসহ বিশ্বের নানা দেশে ভিন্ন ভিন্ন ভাবে উদযাপিত হচ্ছে বড় দিন।


এ ক্যটাগরির আরো খবর..