× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

ডেস্ক

প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
অনলাইনে বদলি কার্যক্রম চালু
লাখ শিক্ষক নিয়োগের পরিকল্পনা

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের ৬১ জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্যপদ পূরণে মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী এই তালিকা প্রণয়ন করা হয়েছে। এতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে বেশ কিছু শর্ত ও সময়সীমা বেঁধে দিয়েছে অধিদপ্তর। এর মধ্যে, নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ ও ডোপটেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে সব মূল সনদ (সার্টিফিকেট), জাতীয় পরিচয়পত্র, তিন কপি পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম এবং স্বাস্থ্যগত সনদসহ সশরীরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হতে হবে। কোনো প্রার্থী ভুল তথ্য প্রদান করলে বা তথ্য গোপন করলে তার নির্বাচন বাতিল করা হবে। এছাড়া পুলিশ ভেরিফিকেশনে নেতিবাচক রিপোর্ট বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি চাকরিতে অনুপযুক্ত বিবেচিত হবেন।

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষার সনদ প্রদান এবং প্রয়োজনীয় নথিসহ উপস্থিত হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগের জন্য আর বিবেচিত হবেন না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই ও পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো।


এ ক্যটাগরির আরো খবর..