× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ৬ জন গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ২৬ মে, ২০১৮

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ: প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে প্রশ্ন ও উত্তর আদাণ প্রদানসহ জালিয়াতির নানা অভিযোগে ২ পরীক্ষার্থী ও ১ শিক্ষকসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে পরীক্ষা চলাকালীন সময় শহরের পিটিআই ও দিশারী প্রি-ক্যাডেট স্কুল ও কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

গ্রেফতারকৃতরা হলো-চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামের গোলাম রহমানের মেয়ে সুরাইয়া আক্তার, ঝিনাইদহ সদর উপজেলার বামনাইল গ্রামের প্রদীপ বিশ্বাসের ছেলে পিকুল বিশ্বাস, যশোরের চৌগাছা উপজেলার ভগবানপুর গ্রামের আবু বকর সিদ্দকীর ছেলে ফারুক হোসাইন, ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার বদর উদ্দীনের ছেলে রফিক আহমেদ জনি, হুদা সুরাট গ্রামের মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ শাহীন আলম, ও যশোরের জগহাটি গ্রামের লুৎফর রহমানের ছেলে আলী রেজা।

ঝিনাইদহ সদর থানার এসআই আবুল কাসেম জানান, শনিবার প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষায় হামদহ পাওয়ার হাউস পাড়ার দিশারী ইসলামী ইন্সটিটিউটে কেন্দ্র ছিল। সেখানে রেজিষ্টার ফারুকের সহায়তায় পরীক্ষার্থী সুরাইয়াকে তিনজন ভুয়া পরিদর্শক রফিক আহম্মেদ, শাহিন আলম ও আলী রেজা তথ্য প্রযুক্তির মাধ্যমে বাইরে থেকে উত্তর সরবরাহ করা হচ্ছিল।

খবর পেয়ে জেলা প্রশাসনের লোকজন তাদের গ্রেফতার করে। এছাড়া পিটিআই কেন্দ্র থেকে পিকুল নামে এক যুবককে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অভিযোগে গ্রেফতার করা হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনের ৯ ধারায় মামলা হয়েছে। এ মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..