× Banner
সর্বশেষ
পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পেল ৮২ হাজার ৪২২ জন

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ প্রাথমিক বিদ্যলয়ের বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এবার মোট ৮২ হাজার ৪২২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধা কোটায় বৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৪২২ জন

আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এই বৃত্তির ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধা কোটায় বৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৪২২ জন। তবে আরও ৭৮টি বৃত্তি সংরক্ষণ রাখা হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হয়েছে তাদের মধ্যেও কেউ কেউ যোগ্যতা অনুযায়ী এই বৃত্তি পেতে পারে।

যারা মেধা কোটায় বৃত্তি পেয়েছে তারা মাসে তিন শ টাকা আর সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা করে বৃত্তি পাবে। অষ্টম শ্রেণি পর্যন্ত এই বৃত্তি দেওয়া হয়। প্রতিমন্ত্রী জানান, বৃত্তির ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষার স্থানীয় দপ্তরসমূহ থেকে জানা যাবে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..