× Banner
সর্বশেষ
ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত শিক্ষা ও দক্ষতার আলো ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলেও – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন – স্বাস্থ্যমন্ত্রী পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল হস্তান্তর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ চলতি বছরের প্রাথমিক ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে

আজ বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেন প্রাথমিক গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান

দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরার কথা আছে

প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের www.dpe.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফল জানতে পারবে

গত ২০ নভেম্বর থেকে প্রাথমিক ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। দেশের বাইরে ১১টিসহ সারা দেশে সাত হাজার ১৯৪টি কেন্দ্রে পরীক্ষায় শুরু হয়। শেষ হয় ২৭ নভেম্বর

আটটি সাধারণ বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার পাস জিপিএ পাওয়ার সংখ্যা বেড়েছে

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী তথ্য জানান

মন্ত্রী জানান, বছর জেএসসিজেডিসিতে পাসের হার ৯৩ দশমিক শূন্য শতাংশ। গতবার ছিল ৯২ দশমিক ৩৩ শতাংশ। সেই হিসাবে, বছর পাসের হার বেড়েছে শূন্য দশমিক ৭৩ শতাংশ

নাহিদ জানান, দুটি পরীক্ষায় এবার  জিপিএ পেয়েছে দুই লাখ ৪৭ হাজার ৫৮৮ জন। এবার গতবারের তুলনায় বেশি জিপিএ পেয়েছে ৫১ হাজার ৩২৫ শিক্ষার্থী

শিক্ষামন্ত্রী বলেন, বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা নয় হাজার ৪৫০টি। তিনি বলেন, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে মোট জেএসসি পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৯৩ হাজার ৩১৬ জন। পাস করেছে ১৮ লাখ ৫১ হাজার ৪৯৬ জন। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল তিন লাখ ৫৩ হাজার ৬৪৩ জন। এদের মধ্যে পাস করেছে তিন লাখ ৩২ হাজার ৪৭৯ জন

এর আগে আজ  বৃহস্পতিবার সকালে  গণভবনে প্রধানমন্ত্রীর হাতে জেএসসিজেডিসির ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

গত নভেম্বর সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয় জেএসসি জেডিসি পরীক্ষা। ১৭ নভেম্বর পরীক্ষা শেষ হয়। পরীক্ষার ফল জানতে ভিজিট করুন : www.educationboardresults.gov.bd


এ ক্যটাগরির আরো খবর..