× Banner
সর্বশেষ
যুদ্ধ শুরুর পর থেকে ৭ বাংলাদেশি নিহত হয়েছেন -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম পহেলা বৈশাখ ৪৪ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ এপ্রিল (বৃহস্পতিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বৈঠক কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে জ্যাপফা পিটিই-এর আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন আগৈলঝাড়ায় ৬শ ৮০টাকার পেট্রোল নিতে গুনতে হচ্ছে ৫শ টাকা ভাড়া

প্রাথমিকে ৩৩ হাজার ট্যালেন্টপুলে ও ৪৯ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুলে ও ৪৯ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি পেয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সংবাদ সম্মেলন করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডিসি প্রমুখ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা পাওয়া যাবে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩০০ এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ২২৫ টাকা করে দেয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ টাকা পাবে।

শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ, শ্রেণিকক্ষে উপস্থিতি বৃদ্ধি এবং মেধার স্বীকৃতি দিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফলের ভিত্তিতে বৃত্তি দেয়া হয়। এবার বৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি বৃত্তির অর্থের পরিমাণও বাড়িয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়।

গত বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৫ দশমিক ১৮ শতাংশ ও ইবতেদায়িতে ৯২ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী পাস করে। প্রাথমিকে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন এবং ইবতেদায়িতে ৫ হাজার ২৩ জন জিপিএ-৫ পায়।


এ ক্যটাগরির আরো খবর..