× Banner
সর্বশেষ
যুদ্ধ শুরুর পর থেকে ৭ বাংলাদেশি নিহত হয়েছেন -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম পহেলা বৈশাখ ৪৪ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ এপ্রিল (বৃহস্পতিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বৈঠক কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে জ্যাপফা পিটিই-এর আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন আগৈলঝাড়ায় ৬শ ৮০টাকার পেট্রোল নিতে গুনতে হচ্ছে ৫শ টাকা ভাড়া

নিজের প্রাণ দিয়ে সাপের মুখ থেকে মালিককে বাঁচালো গর্ভবতী কুকুর

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

নিজের জীবন বলি দিয়ে প্রমাণ দিল কুকুর হল মানুষের সবচেয়ে বিশ্বস্থ প্রভুভক্ত প্রানী। দুই বছর বয়সী কুকুর, নাম পিটবুল নং হর্ম। বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের মুখ থেকে তার মালিককে বাঁচাতে নির্ভয়ে এগিয়ে যায় সে।

ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল থাইল্যান্ডের পাথুম থানি অঞ্চলে। জানা গেছে, নং হর্ম গর্ভবতী ছিল। তার পেটে ১০টি ছানা ছিল। তার মালিক বুনচার্ড পাপ্রোম তার ফেসবুকে বেশকিছু ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, নং হর্মের চোয়ালে অনেকগুলো সাপের ছোবলের দাগ। নং হর্ম শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিল এটাই তার প্রমাণ।

বুনচার্ড জানান, সাপের মুখ থেকে আমাকে আর আমার সন্তানকে রক্ষা করেছে নং হর্ম। তার কাছে আমি চির ঋণী থেকে গেলাম। সে নিজের জীবন দিয়ে সাপটিকে মেরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

কোবরা সাপকে বিষধর সাপের রাজা বলা হয়ে থাকে। এরা যে পরিমাণ বিষ থলিতে জমা রাখে তাতে মানুষ তো মারা যায়-ই, পূর্ণ বয়স্ক একটি হাতিরও মৃত্যু হয় মাত্র তিন ঘণ্টার মধ্যে।

প্রায় চার বার বিষাক্ত কোবরা ছোবল মারে তার গায়ে। তবু প্রাণ থাকা পর্যন্ত সে লড়াই করে যায় সাপটির সঙ্গে। তারপরই আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..