আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও ধর্ষণ মামলার আসামি অস্থায়ী জমিনে জেল থেকে ছাড়া পেয়ে বাদীকে হুমকি ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে এ বিষয়ে বাদিনী গতকাল রোববার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মামলার বিবরণে জানা যায় সদর উপজেলা মুজিবনগর মন্দির পাড়ার বাসিন্দা এক কিশোরী (১৫) সদর উপজেলা দানারহাট ঠাকুরদিঘী এলাকার শহীদুল্লাহ ছেলে আবু সাদাত (২৪)নামে এক যুবক একাধিকবার ধর্ষণ করে। পরে বিষয়টি জানতে পেরে ওই কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় ২১শে মেয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এই মামলায় গ্রেপ্তার হন আবু সাদাত।। কিন্তু কিছুদিন না যেতেই স্থায়ী জামিনে জেল থেকে ছাড়া পায় এই অবস্থায় গত শনিবার বাদিনি শহর থেকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে পৌঁছালে আবু সাদাত কয়েকজন বাদীনিকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে এক পর্যায়ে তারাবাদিনির উপর হামলা চালিয়ে মারপিট করে আহত করে।
এসময় সাদাতের সাথে সদর উপজেলার দানারহাট ঠাকুরদিঘী এলাকার সহিদুল্লাহ (৫৫) হিটলার (৪৫)ও সদর উপজেলা মুজিবনগর মন্দিরপাড়া মাসুদ রানা( ৪০) নামে ব্যক্তিরা হুমকি ও মারপিটের অংশ নেয়। স্থানীয় লোকজন বাদিনিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।



