× Banner
সর্বশেষ
বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রাকৃতিক উপায়ে থাইরয়েড সমস্যার সমাধান

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ মে, ২০১৯

শরীরের মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করে থাইরয়েড গ্ল্যান্ড। ওজন নিয়ন্ত্রণ, শরীরে তাপমাত্রা, এনার্জি এবং পুরো স্বাস্থ্যের জন্য থাইরয়েড গ্ল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনেক সময়ই এমন হয় যে, হঠাৎ ওজন বেড়ে যাওয়ার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না। কিংবা আপনি অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ছেন। এগুলো সবই থাইরয়েড গ্ল্যান্ডের পর্যাপ্ত কাজ না করার ফল। একে চিকিৎসা পরিভাষায় হাইপোথাইরয়েডিজম বলে। প্রজাপতির আকারের মতো এই গ্ল্যান্ড মানুষের গলায় থাকে। এটিই আপনার শরীরের মেটাবলিজম, হরমোন, শরীরে তাপমাত্রা এবং এনার্জির জন্য দায়ী। এমনকি হৃদয়, মস্তিষ্ক, লিভার ও কিডনির কাজেও এর প্রভাব রয়েছে।

অনেক সময় আবার হাইপারথাইরয়েডিজমের জন্য মানুষের ঘাবড়ে যাওয়া, উৎকণ্ঠা, অনিয়মিত হার্টবিট, হঠাৎ ওজন কমে যাওয়ার মতো রোগ দেখা যায়। এমনকি অনেক সময় এই রোগীরা অ্যানিমিয়ারও শিকার হন। এমন কিছু দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রতিদিনের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনুন। বেশি করে খাবেন যেগুলো- আপেল, ব্রাজিল নাটস, চিকেন, দই, স্যালমন ফিশ, গ্রিন টি, অলিভ অয়েল, ডিম, দুধ, রসুন, চকোলেট। এগুলো খেলে আপনার থাইরয়েড স্বাস্থ্যের উন্নতি হবে এবং শরীরে মেটাবলিজমের হার বৃদ্ধি পাবে।


এ ক্যটাগরির আরো খবর..