× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

ঝিনাইদহ প্রতিনিধি

প্রাইমারি স্কুলের সামনে প্রাচীর নির্মাণ চেষ্টার প্রতিবাদে শিশু শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ মে, ২০২৫
প্রাইমারি স্কুলের সামনে প্রাচীর নির্মাণ

বিদ্যালয়ের সন্মুখে খেলার মাঠে প্রবেশ বন্ধে প্রাচীর নির্মাণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিশু শিক্ষার্থীরা।

বুধবার দুপুর দেড়টায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার নিশ্চিন্তপুর সরকারী ভূষণ প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিশু শিক্ষার্থী ও শিক্ষকরা বিদ্যালয়ের সন্মুখে মানববন্ধনে অংশ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। শিক্ষার্থীদের ভার্ষ্য, তাদের বিদ্যালয়ের সন্মুখ মাঠটি প্রাচীর দিয়ে বন্ধ করা যাবে না। মাঠটি ঘিরে দিলে তারা আর খেলতে পারবে না। শিশু শিক্ষার্থীরদের দাবী তারা মাঠ চায়, উন্মুক্ত মাঠে খেলাধুলা করতে চাই।

বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেওয়া ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা হোসেন রিপা বলেন, এ বিদ্যালয়টিতে প্রায় আড়াই’শ শিশু শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের সন্মুখে উন্মুক্ত মাঠে শিশুরা খেলাধুলা করে থাকে। কিন্তু সরকারী নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ওই মাঠটি ঘিরে দিতে প্রাচীর নির্মানের চেষ্টা করছে। তিনি বলেন, তার বিদ্যালয়ের সামনেই প্রাচীর দিলে মাঠটি অবরুদ্ধ হয়ে যাবে। বিদ্যালয়ের শিশুরা মাঠে প্রবেশ করতে পারবে না। তারা খেলাধুলা থেকে বঞ্চিত হবে। এজন্য তারা উর্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে অংশ নেওয়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদেরও দাবী তাদের শিশু শিক্ষার্থীদের জন্য মাঠটি মুক্ত রাখতে হবে। তারা যেন খেলাধুলা থেকে বঞ্চিত না হয়।

প্রাচীর নির্মানের বিষয়টি জানতে সরকারী নলডাঙ্গা ভূষণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তার বিদ্যালয়ের নিরাপত্তায় সরকারীভাবে একটি প্রাচীর নির্মানের টেন্ডার হয়েছে। এটি নির্মানে প্রাথমিক কার্যক্রম শুরু হয়ে ভূষণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আপত্তি জানায়। তারা বিষয়টির আইনানুগ অবস্থা জেনে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..