প্রশাসনের নাগের ডগায় আগৈলঝাড়ায় সরকারী খাল দখল করে দোকান নির্মাণ

আগৈলঝাড়া প্রতিনিধিঃ  বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের নাগের ডগায় সরকারী খাল দখল করে পাকা দোকান ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলা সদরের ও আগৈলঝাড়া থানার সামনের সরকারী খালে পাকা দোকান ঘর নির্মান করছেন বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের ছোট ভাই মৃদুল দাস। নাম না প্রকাশের শর্তে একাধিক ব্যাক্তিরা জানান, মৃদুল দাস তার বড় ভাইয়ের ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারী খালে পাকা দোকান ঘর নির্মান করছেন। এবিষয়ে মৃদুল দাসের সাথে কথা বলতে চাইলে মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।