× Banner
সর্বশেষ
আজ ১৫ ফেব্রুয়ারি (২ ফাল্গুন) রবিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যেসব সুবিধা পাবেন সংসদ সদস্যরা নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ১৭ ফেব্রুয়ারি, নতুন মন্ত্রিসভায় যারা রোববার জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার খুলনা-৬ আসনে জামানত হারালেন লাঙ্গল-হাতপাখা-কাস্তের প্রার্থী ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসালামী প্রার্থী বিজয়ী নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৪

প্রযুক্তির অপব্যবহারকারীদের কঠোর আইনের আওতায় আনার আহ্বান

admin
হালনাগাদ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

প্রযুক্তির অপব্যবহার করে যারা গুজব রটিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, তাদেরকে কঠোর আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ বাহিনীর শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এসময়, পুলিশ বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান শেখ হাসিনা। তিনি এসময় বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের আইনি সেবা ও মানবিক আচরণ দিয়ে গণমানুষের আস্থা অর্জন করতে হবে। টানা এক বছরের কঠোর অনুশীলন শেষে, দেশ সেবার ব্রত নিয়ে যাত্রা শুরু করলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর নবীন এই সদস্যরা।

৩৬তম বিসিএস এর শিক্ষানবিশ ১১৭ জন সহকারী পুলিশ সুপারদের নিয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ ও সুসজ্জিত পুলিশ বাহিনীর কুচকাওয়াজ দেখেন প্রধানমন্ত্রী। এরপর বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের হাতে পদক তুলে দেন তিনি।

পরে দিকনির্দেশনামূলক বক্তব্যে সন্ত্রাস মাদকসহ সমাজের ক্ষতিকর সকল বিষয়ের বিরুদ্ধে সজাগ থাকতে এ বাহিনীর প্রতি আহ্বান জানান। সেবার মনোভাব নিয়ে কাজ করতে নতুন পুলিশ সদস্যদের প্রতি দিকনির্দেশনাও দেন তিনি। দেশের চলমান উন্নয়নযাত্রা ধরে রাখতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ ক্যটাগরির আরো খবর..