× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

চতুর্থ শিল্প বিপ্লবে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে -শিক্ষামন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ

চতুর্থ শিল্প বিপ্লব হবে  আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা)  এর বিপ্লব। যেখানে মানুষের স্বাভাবিক জীবনযাপনের সাথে একান্ত সঙ্গী হয়ে যাবে প্রযুক্তি। চতুর্থ শিল্প বিপ্লব  আমাদের জন্য একটি  চ্যালেঞ্জ। এই শিল্প বিপ্লবের ফলে গতানুগতিক অনেক চাকরি বিলুপ্ত  হয়ে যাবে। আবার চাকরি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এই চ্যালেঞ্জকে সরকার সম্ভাবনায় পরিণত করতে চায়।  এজন্য  প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। আর এ লক্ষ্যে  ২০৫০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত  করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার(৭আগস্ট) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আয়োজনে চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হতে কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক এক  অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী,  কারিগরি ও  মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান প্রমুখ।

মহিবুল হাসান চৌধুরী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বিভিন্ন রকম শর্ট কোর্স চালু করতে যাচ্ছে। তিনি আরো বলেন, সবার জন্য কারিগরি শিক্ষার সুযোগ তৈরি করতে কাজ করছে সরকার।


এ ক্যটাগরির আরো খবর..