প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের,

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষিতা বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে। মামলা উত্তোলনের জন্য ধর্ষকের পক্ষ নিয়ে স্থানীয় প্রভাবশালীরা ধর্ষিতা ও তার পরিবারের সদস্যদের হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ ধর্ষিতার।

আদালতে দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ফুল্লশ্রী গ্রামের ওমান প্রবাসীর স্ত্রী (২০)কে পাশ্ববর্তি বাড়ির বাদল দাসের ছেলে মানিক দাস (২২) গত ১৪মে দুপুর ওই গৃহবধুকে ঘরে একা পেয়ে অভিযুক্ত মানিক তার মুখে গামছা বেঁধে একটি ইজিবাইকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

সেখানে রাতভর তাকে আটক রেখে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। পর দিন সকালে ধর্ষিতা গৃহবধুকে তার বাড়ির রাস্তার পার্শ্বে ফেলে পালিয়ে যায় মানিক। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ২৩মে বরিশাল আদালতে মানিককে অভিযুক্ত করে ধর্ষণ মামলা দায়ের করেন।

আদালত উপজেলা সমবায় কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন। ধর্ষিতা গৃহবধূ মামলা দায়েরের পর থেকে মামলা উত্তোলনের জন্য ধর্ষকের পক্ষ নিয়ে স্থানীয় প্রভাবশালীরা ধর্ষিতা ও তার পরিবার সদস্যদের হুমকি-ধামকি দিয়ে আসছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ধর্ষিতা গৃহবধু।

এ ব্যাপারে উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামানের ফোনে একাধিবার ফোন দিলেও (০১৭১৬-৭৭৬১৬৬) তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।