আগৈলঝাড়ায় মাদক ও চুরির মামলা তিনজন গ্রেফতার।

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় মাদক ও চুরির মামলা তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার হাওলা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী বিকাশ মন্ডল ও তার সহযোগী হাফিজুল শরীফকে পুলিশ গ্রেফতার করে।

একইদিনে কোদালধোয়া গ্রাম থেকে চুরির মামলায় সুজিত বালাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের গতকাল রোববার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।