এম,এ,জলিল, বিশেষ প্রতিনিধিঃ যশোরের শার্শায় বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন, স্নেহময়ী, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে, উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগের শার্শা উপজেলা শাখার উদ্যোগে, আগামী ২৮ সেপ্টেম্বর মমতাময়ী মা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭২তম শুভ জন্মদিন উপলক্ষে উক্ত বর্ধিত এ সভা আয়োজন করা হয়।
উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। অনুষ্ঠানটি পরিচালনা করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেনাপোল সি এন্ড এফ অ্যাসোসিয়েশনের সম্মানিত সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান।
উক্ত বর্ধিত সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন এর চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সহ উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

