× Banner
সর্বশেষ
আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম

ঝিনাইদহ প্রতিনিধি

মালয়েশিয়া প্রবাসীর জমি দখলের চেষ্টা, কাটা হলো বাঁশ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
জমি দখল

ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের বাড়ীবাথান গ্রামে এ মালয়েশিয়া প্রবাসীর জমি জোরপুর্বক দখলের চেষ্টা করেছে এক ভুমিদস্যু। কেটে ফেলা হয়েছে জমিতে থাকা বাঁশ। সোমবার বিকেলে বাড়ীবাথান গ্রামের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রবাসী ছোটন মন্ডল জানান, পারিবারিক সুত্রে পাওয়া বাড়ীবাথান ১১৪ নং মৌজার আর এস রেকর্ডের ৪৫৭৬ দাগের ২৩ শতক জমি দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে আমরা পরিবার ভোগদখল করে আসছে। আমি মালয়েশিয়ায় থাকি। আমার বাবার মৃত্যুর পর পরিবারটি আমি দেখাশোনা করি। সম্প্রতি আমার গ্রামের ভুমিদস্যু শাহজাহান মন্ডল আমার জমি দখলের চেষ্টা করে। আমাকে বলে আমি যেন তার নামে ওই জমি লিখে দিই। আমি প্রতিবাদ করায় তিনি সোমবার আমার জমিতে থাকা বাঁশ কেটে দিয়েছে। এছাড়াও তিনি জমি দখলের চেষ্টা করছে।

প্রতিবেশী আশরাফুল ইসলাম বলেন, শাহজাহান মন্ডল এর আগেও একজনের জমি দখল করার চেষ্টা করেছে। এক প্রতিবেশীর জমি দখল করতে তারও গাছ কেটে দেয় তারা। এই ভুমিদস্যু শাহজাহানের নামে আদালতে বেশ কয়েকটি মামলাও আছে।
এ ব্যাপারে অভিযুক্ত শাহজাহান বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তার কোন সত্যতা নেই। আমি কে অন্যের জমি দখল করতে যাব।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বাঁশ কাটার ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..