পঞ্চগড়ে জঙ্গি-মাদকের বিরুদ্ধে মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ‘জঙ্গি-মাদকের প্রতিকার-বাংলাদেশ পুলিশের অঙ্গিকার’ এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে জঙ্গি-মাদকের বিরুদ্ধে মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি (বৃহঃবার) পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স, ড্রিলশেডে মতবিনিময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দিন আহমদ।

অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত কর্মকর্তা নাইমুজ্জামান মুক্তা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সমাবেশে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এনজিও প্রতিনিধি, জেলার ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, কাজী, উদ্যোক্তা, সমাজকর্মী, পুলিশিং কমিটির সদস্যদ, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।