বালিয়াডাঙ্গীতে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় দিবসটি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন, এছাড়া র‌্যালীতে প্রশিক্ষণ কর্মকর্তা সবুজ মিয়া, প্রকল্প ইঞ্জিনিয়ার প্রশান্ত কুমার, প্রকল্প ইঞ্জিনিয়ার সুবাস চন্দ্র, শাখা ব্যবস্থাপক মোঃ আনোয়ার, উপসহকারী প্রকৌশলী আল আমিন, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, স্কুলের ছাত্র/ছাত্রীবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রথমে আলোচনা সভায় ও পরে হাত ধোয়া দিবস পালিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।