প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জাল সহ অনিয়মের অভিযোগ

রাণীশংকৈল প্রতিনিধিঃ  ঠাকুরগাওয়ের রাণীশংকৈল গাজিরহাট মোজাহার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জাল সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। স্কুলে ১০ই মার্চ সহকারি শিক্ষিকা শিল্পী পারভীন ও শিক্ষক কামাল হোসেন’র উচ্চ স্কেল সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়। মর্মে একটি রেজুলেশন করা হয়। সভায় অত্র স্কুলের এডহক কমিটির সদস্য সিনিয়র সহকারি শিক্ষক রুহুল আমিন’র উপস্থিত স্বাক্ষর দেখানো হয়েছে। শিক্ষক রুহুল আমিন উক্ত স্বাক্ষর জাল বলে অভিযোগ করেন।

অবৈধভাবে মৌলভি শিক্ষক থেকে প্রধান শিক্ষক হয়েছেন মৌলভি মোঃ রজমান আলী। তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করার পর মৌলভি শিক্ষক পদে অব্যাহতি দেন। কিন্ত অদ্যাবধি মৌলভি পদের বেতন ভাতা সহ সকল সুবিধাদি ভোগ করে আসছেন যা নিয়ম ও আইন বহির্ভূত কাজ।

নিজের প্রধান্য বজায় রাখতে পর্যায়ক্রমে ৯ বার এডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করে আসছেন। এডহক কমিটি অবৈধ দাবি করে এলাকাবাসির পক্ষে মকবুল হোসেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর চেয়ারম্যান বরাবরে অভিযোগ দাখিল করেন। স্কুলে না পাওয়ায় প্রধান শিক্ষকের সাথে মুঠোফোনে বারংবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ ব্যাপারে এডহক কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম পশ্নের জবাবে বলেন, আমি ৩/৪ বার থেকে এডহক কমিটির সভাপতি আছি। আমার নামে বোর্ড থেকে কাগজ আসে আমি সভাপতির দায়িত্ব পালন করি। তবে আগামিতে এ পদে থাকব না বলে প্রধান শিক্ষককে বলে দিয়েছি।

অবৈধভাবে প্রধান শিক্ষক পদে থেকে মৌলভি শিক্ষকের বিল ভাতা ভোগের ব্যাপারে তিনি জানান বিলের কপিতে লিখা থাকে না মৌলভি শিক্ষকের বিল না প্রধান শিক্ষকের বিল। তাই আমি বিলে স্বাক্ষর করে দিই।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী শাহরিয়ার বলেন, অভিযোগ সম্পুর্ণ সত্য। স্কুল ম্যানেজিং কমিটি ও বোর্ড’র ক্ষমতাবলে পরিচালিত হওয়ায় আমার করার কিছু থাকে না তাই কিছু করা সম্ভব হচ্ছেনা।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।