বৈষম্য দূর করনের লক্ষে বিড়ি শিল্পের প্রতিবাদ সমাবেশ

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের মস্তফাপুর বাসস্টান্ডে রবিবার সকাল থেকে দুপুর পযন্ত বিড়ি শিল্পকে ২০২০সালের মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেয়ায় প্রতিবাদে সমাবেশ ও প্রধান মন্ত্রীর বরাবর গন স্বাক্ষর নেয়া হয় হাজার হাজার বিড়ি ভোক্তাদের।

বিড়ি শিল্প দ্রুত বন্ধ না করা এবং সর্বক্ষেত্রে বৈষম্য দূর কার প্রতিবাদে প্রধানমন্ত্রীর বরাবর আবেদন করে ভোক্তাদের কাছ থেকে গণ স্বাক্ষর নেয়া হয়েছে।

সেলিম মোল্লার সভাপত্বিতে উক্ত প্রতিবাদ সমাবেশ ও গনস্বাক্ষর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগ সাধারন সম্পাদক(সাবেক ভিপি-নাকসু) মো. ইলিয়াস শরীফ। এসময় প্রধান অতিথি ও ভোক্তারা দাবি করেন, বিড়ি ও সিগারেট শিল্পের বৈষম্য যেন না থাকে সরকার সেই ব্যবস্থাই যেন করে।

তাছাড়া বিড়ি শিল্প যদি সরকার বন্ধ করে তবে উভয় শিল্পকে একসাথে যেন বন্ধ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দুয়া ইউনিয়ন কৃষকলীগ সাধারন সম্পাদক,আল মাসুম হাওলাদার, মো. সিরাজুল ইসলাম (ভোক্তা), সেলিম মোল্লা, প্রদীপ কুমার, আজিজুর রহমান, আরিফুল ইসলাম, সজিব খান, বিপুল, হুমায়ন কবীর, রানা মাতুব্বর, পিন্টু চন্দ্র মালো, নাহিদ মীর, আসাদুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।