প্রধান বিচারপতির ‘কর্মকাণ্ড’ নিয়ে আসিফ নজরুলের কিছু প্রশ্ন

নিজস্ব প্রতিবেদকঃ ড. আসিফ নজরুল: বিদেশে অর্থ পাচার, আর্থিক অনিয়ম, দুর্নীতি, নৈতিক স্খলনসহ ১১ টি সুনির্দিষ্ট অভিযোগ নাকি আছে প্রধান বিচারপতির বিরুদ্ধে।

আমার কয়েকটি প্রশ্ন আছে এখানে।

এক: এসব অভিযোগের কথা আগে শোনা যায়নি কেন? ষোড়শ সংশোধনী মামলার রায় নিয়ে সরকারের সাথে বিরোধের পর কেবল এসব অভিযোগ তোলা হচ্ছে কেন?

দু্ই: এতো গুরুতর অভিযোগ যার বিরুদ্ধে তাকে কেন বিদেশে চলে যাওয়ার সুযোগ দেয়া হলো?

তিন: এমন একজন ‘নিকৃষ্ট ‘ ধরনের মানুষকে প্রধান বিচারপতিই বা বানানো হয়েছিল কেন?

আরেকটা কথা! বিচার বিভাগের প্রধান ব্যাক্তির বিরুদ্ধে এতো অভিযোগ আছে, অন্য কারো বিরুদ্ধে কোন অভিযোগ নাই?

নিষ্ঠার সাথে তাদের বিরুদ্ধেও কি তদন্ত চালানো হবে?

নাকি সরকার কারো বিরুদ্ধে রুষ্টে হলেই শুধু হবে এমন তদন্ত?

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।