× Banner
সর্বশেষ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা দেশের জনগণ চাইলেই পদত্যাগ করবো

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  ছাত্ররা আমার পদত্যাগ চায়নি। তারা ক্ষমা চাইতে বলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা দেশের জনগণ চাইলেই পদত্যাগ করবো। বললেন নৌমন্ত্রী শাজাহান খান।

আজ(বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

নৌমন্ত্রী শাজাহান খানের কাছে জানতে চাওয়া হয় যে, গুঞ্জন উঠেছে যে আপনি পদত্যাগ করেছেন। এটি সত্য কি না। উত্তরে তিনি জানালেন, ছাত্রদের সব দাবি মেনে নেয়া হয়েছে। তারা আমার পদত্যাগ চায়নি। আমি বিএনপির কথায় তো পদত্যাগ করবো না।

রাজধানীতে পরিবহন কম কেন- এ শ্রশ্নে জবাবে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে ব্যাক্তি মালিকানার গাড়ি নামছে না। রাস্তায় বিআরটিসির গাড়ি তো আছে।

গেলো রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে ঝরে যায় দুই শিক্ষার্থীর প্রাণ। তারা হলেন- শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মীম ও আব্দুল করিম। দিয়া খানম ওরফে মীম একাদশ শ্রেণিতে ও আব্দুল করিম দ্বাদশ শ্রেণিতে পড়তেন। এরপর তাদের হত্যার বিচার ও নিরাপদ সড়কে ৯ দফা দাবিতে সহপাঠীরা আন্দোলনে নামেন। ধীরে ধীরে এ আন্দোলন পুরো রাজধানীতে ছড়িয়ে পড়ে।

আন্দোলনে দোষীদের শাস্তির পাশাপাশি নৌমন্ত্রীর পদত্যাগ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানাচ্ছে শিক্ষার্থীরা।


এ ক্যটাগরির আরো খবর..