এদিকে নাতি জন্ম নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন। তিনি বার্তা সংস্থা পিএকে বলেছেন, নাতির জন্মের কারণে তিনি ‘দারুণ আনন্দিত’ এবং ‘শিহরিত’।
গত ২৭ মার্চ করোনাভাইরাস শনাক্ত হয় বরিস জনসনের শরীরে। তার ১০ দিনের মাথায় হাসপাতালে এবং এর একদিন পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হয়েছে তাঁকে। সেখানে তাঁকে কয়েকদিন চিকিৎসা নিতে হয়। তাঁর এই বাগদত্তারও করোনা উপসর্গ দেখা দেয়।
গত বুধবার তিনি করোনা থেকে সেরে ওঠেন। করোনা থেকে মুক্ত হয়ে হাসপাতাল ছাড়ার পর গত সোমবার কাজে ফেরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
ডাউনিংস্ট্রিটের ইতিহাসে প্রধামন্ত্রীর এটি তৃতীয় বাবা হওয়ার ঘটনা। এরআগে ২০০০ সালের মে মাসে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি পুত্র লিওর এবং ২০১০ সালে ডেভিড ক্যামেরনের স্ত্রী সামান্থা কন্যা ফ্লোরেন্সের জন্ম দেন।







