× Banner
সর্বশেষ
টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান

প্রধানমন্ত্রী বই মেলায় যাওয়ায় ছাত্রদলের প্রতিবাদ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ছাত্রদলের নেতাকর্মীরা শেখ হাসিনাকে ‘অবৈধ প্রধানমন্ত্রী’ হিসেবে আখ্যায়িত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বাংলা একাডেমিতে তার আগমনের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত এলাকায় তারা মিছিল করে।

সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে কেন্দ্রীয় ছাত্রদলের ব্যানারে এ মিছিলটি শুরু হয়ে ঢাকা কলেজের গেটের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মনিরা আক্তার রিক্তা, মামুন বিল্লাহ, সিনিয়র যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-সম্পাদক মিয়া মো. রাসেল, মিজানুর রহমান সোহাগ, ফয়েজ উল্লাহ ফয়েজ, শওকত আরা উর্মি, শাহিনুর নার্গিস, শফিকুল ইসলাম শফিক, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আরিফা সুলতানা রুমা, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুকী হীরা, নাদিয়া পাঠান পাপন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ উষা প্রমুখ।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ঢাকা মেডিকেল কলেজ ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও মিছিলে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমি প্রাঙ্গণে সোমবার বিকেলে মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, এক বিবৃতিতে অমর একুশে বইমেলার উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসানও।


এ ক্যটাগরির আরো খবর..