× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

‘প্রধানমন্ত্রী জঘন্য কাজ করেছেন

admin
হালনাগাদ: বুধবার, ৩০ মার্চ, ২০১৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঘন্য কাজ করেছেন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মির্জা ফখরুলের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে মির্জা ফখরুলের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় আলাপ আলোচনা করে কর্মসূচি ঘোষণা করা হবে।

মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর হওয়ার পর বুধবার (মার্চ ৩০) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভী মির্জা ফখরুল ইসলামকে দলের মহাসচিব ঘোষণা দেন। দুই ঘণ্টা পরই আদালত থেকে খবর আসে ফখরুলের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। এ খবরের পরপরই দলীয় নেতাকর্মীরা পল্টনে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে। এরপর কার্যালয় এসে সংবাদ সম্মেলন করেন রিজভী।

রিজভী বলেন, এটা শুধু মির্জা ফখরুলকে জেলে পাঠানো নয়, পুরো বিএনপির ওপর নগ্ন হস্তক্ষেপ। নতুন মহাসচিব দায়িত্ব নিলে নতুন করে মেরুকরণ হবে। তাই তাকে জেলে পাঠানো হয়েছে। তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর জন্য নেতাকর্মীরা কার্যালয়ে অপেক্ষা করছিল সেই সুযোগটুকু দেয়া হয়নি।

সংবাদ সম্মেলনে এ সময়ে উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, মাহাবুবুল হক নান্নু প্রমুখ।

 


এ ক্যটাগরির আরো খবর..