× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

ডেস্ক

প্রধানমন্ত্রীর সাথে কানাডার মন্ত্রীর সাক্ষাৎ

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
প্রধানমন্ত্রীর সাথে কানাডার মন্ত্রীর সাক্ষাৎ

তিন দিনের সরকারি সফরে গতকাল রাতে এসেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী হারজিৎ সিং সজ্জন।  আজ দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা মন্ত্রী হারজিৎ সিং সজ্জন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় পৌঁছান হারজিৎ সিং সজ্জন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রীর সফর বাংলাদেশ-কানাডার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি এবং রোহিঙ্গা সমস্যা নিরসনে কানাডার সক্রিয়তাসহ দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখবে।

তিনি রোহিঙ্গা ক্যাম্প সফর করবেন। সরকারি ও বেসরকারি (এনজিও) কর্মকর্তাদের সঙ্গে ঢাকা এবং কক্সবাজারে মতবিনিময় করবেন। এ ছাড়া কানাডার আর্থিক সাহায্যে পরিচালিত কয়েকটি প্রকল্পও পরিদর্শন করবেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৭ ফেব্রুয়ারি বৈঠক করবেন।


এ ক্যটাগরির আরো খবর..