× Banner
সর্বশেষ
তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় চিত্রপরিচালকের সাক্ষাৎ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগাল গতকাল বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও চিত্র পরিচালক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনীনির্ভর একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, তথ্য সচিব আবদুল মালেক, ঢাকায় ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ও প্রখ্যাত অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় ও আলমগীর এসময় উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চলচ্চিত্রটি বাংলাদেশ সরকার ও ভারত সরকারের যৌথ উদ্যোগে নির্মিত হবে। শ্যাম বেনেগাল এই চলচ্চিত্রটি (বায়োপিক) পরিচালনা করবেন।

এর আগে ২০১৭ সালে ভারত ও বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক একটি তথ্য চিত্র নির্মাণের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করে। বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চলচ্চিত্রটি তার শততম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চের মধ্যে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বুধবার বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্যাম বেনেগাল তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে এক বৈঠকে বলেন, ‘মুজিব বর্ষ ২০২০-২১ শেষ হওয়ার আগেই বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চলচ্চিত্রটির নির্মাণ কাজ শেষ হবে।’

চলচ্চিত্রটি নির্মাণের জন্য বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক কমিটিতে বাংলাদেশ পক্ষের নেতৃত্বে রয়েছেন


এ ক্যটাগরির আরো খবর..