× Banner
সর্বশেষ
গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই – তথ্যমন্ত্রী কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রকৌশলীদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে – আইনমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাইলটিং স্কিম চালু হবে -স্বাস্থ্যমন্ত্রী মধুখালী উপজেলার কামারখালী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন – পররাষ্ট্রমন্ত্রী ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই – প্রধানমন্ত্রী শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৪৩৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক শ্রীচৈতন্য দেব এর তিরোধান দিবস আজ

পিআইডি

প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় বস্ত্রখাতে কাঙ্ক্ষিত বিকাশ ঘটেছে -বস্ত্র ও পাট মন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১ মার্চ, ২০২৩
gazi golam dostogir

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বস্ত্রখাত ও বস্ত্রশিল্প বিকাশের প্রধান পৃষ্ঠপোষক। তার প্রত্যক্ষ নির্দেশনা ও অনুপ্রেরণায় বস্ত্রখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন ও বিকাশ ঘটেছে।

আজ বসুন্ধরা কনভেনশন সেন্টার -এ ‘19th Dhaka International Fabric Show 2023’ উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ঢাকায় নিযুক্ত চীনের কমার্সিয়াল কাউন্সিলর সং ইয়াং, বিজেএমইএ এর সহসভাপতি মোঃ শহীদুল আজিম, বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপায়ণের লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ করে শিল্পসমৃদ্ধ উন্নত সোনার বাংলা গড়ার পথে অগ্রসর হচ্ছেন। এ লক্ষ্যে তিনি রূপকল্প ঘোষণা করে বাংলাদেশকে সমৃদ্ধির কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মন্ত্রী আরো বলেন, করোনা মহামারির সময় প্রধানমন্ত্রী বস্ত্রখাতসহ সকল ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনা ঘোষণা করেন পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে শিল্পপ্রতিষ্ঠান খুলে রাখার পক্ষে সাহসিক সিদ্ধান্ত নেন, ফলে বিশ্বব্যাপী চরম অর্থনৈতিক মন্দার সময়ও দেশের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। করোনা মহামারির সময় প্রধানমন্ত্রীর সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণেই দেশ এক মহাবিপর্যয়কে কাটিয়ে উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী, ব্যবসায়ীদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মাথায় রেখে নতুন নতুন পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, পণ্য বহুমুখীকরণ, রপ্তানি বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ ধরনের প্রদর্শনী বারবার আয়োজনের ওপর গুরুত্ব দিতে বলেন।


এ ক্যটাগরির আরো খবর..