× Banner
সর্বশেষ
আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর এলাকা ওড়াকান্দি গ্রামের হিন্দুবাড়ীতে হামলা চালিয়ে আহত ৩

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার সংখ্যালঘু জনগোষ্ঠীদের তীর্থস্থান বলে খ্যাত শ্রীশ্রী হরিচাদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দি গ্রামে হিন্দু বাড়ীতে হামলা চালিয়ে তিন জনকে আহত এবং মহিলাকে শারীরিক লাঞ্ছিত করেছে সংখ্যাগুরু সন্ত্রাসীবাহিনী।

গত ০৪/০৫/২০১৮ ইং রোজ শুক্রবার, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ওড়াকান্দী গ্রামে শ্রী কাঙ্গাল দাসের বাড়িতে হামলা করেন মোঃ ফরাদ শেখ, মোঃ মুন্না শেখ ও তার সন্ত্রাসী বাহিনী।

জানা যায়, ছোট একটা পাখির বাচ্চাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের উপর নির্মম হামলা চালিয়ে প্রধানমন্ত্রীর নিজ এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করেন এই সন্ত্রাসী বাহিনী।

প্রত্যক্ষদর্শী জানায়, সন্ত্রাসীরা রামদা দিয়ে শ্রী কাঙ্গাল দাসের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয় এবং তার ছেলে, শ্রী হৃদয় দাসের একটি হাত ভেঙ্গে দেয়, তাছাড়া কাঙ্গাল দাসের স্ত্রীকে শারিরীকভাবে লাঞ্চিত করে ও চড়থাপ্পর দেয়। কাঙ্গাল দাস ও তার ছেলে হৃদয় দাস বর্তমান গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ঘটনা স্থলে উপস্থিত ধানকাটা কৃষক ও মহিলাদের সাক্ষ্য অনুযায়ী জানা যায়, সন্ত্রাসীরা হুমকি দিয়ে গেছে ওড়াকান্দী কোন চাড়াল (হিন্দুকে) বসবাস করতে দেবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তবে আতঙ্কের মধ্যে আছে ওড়াকান্দীর সকল সনাতন ধর্মের লোকেরা।

উক্ত ঘটনা স্বীকার করে কাশীয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বড় কোন দাঙ্গা যাতে সৃষ্টি না হয় তার ব্যাবস্থা এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে সুষ্ঠ বিচার করবেন।

এঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে এবং বাংলাদেশের সনাতন ধর্মের অধ্যুসিত এলাকায় এরকম বিধ্বংস কর্মকাণ্ডে স্থানীয় জনগন উদ্বিগ্ন।


এ ক্যটাগরির আরো খবর..