× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা নওগাঁ মান্দার সুমনা কুন্ডু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২ দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন সংসদ উপনেতার হাজারো নেতাকর্মী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির হাজারো নেতাকর্মী।

বৃহস্পতিবার সকাল ১০ টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা বিশ^ রোডে এ শুভেচ্ছা জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গীপাড়া থেকে সড়ক পথে ঢাকা ফেরার খবরে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে তার কনিষ্টপুত্র ও রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে হাজারো নেতাকর্মী জয়বাংলা মোড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে রাস্তার দু-পাশে জড়ো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০ টার দিকে জয়বাংলা মোড় দিয়ে যাওয়ার সময় উপস্থিত হাজারো নেতাকর্মীর উদ্দেশ্যে তিনিও হাত নেড়ে শুভেচ্ছা গ্রহন করেন।

পরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে জয়বাংলা মোড়ে নির্বাচনী জনসভা করেন শাহদাব আকবর লাবু চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উপনেতার মেজপুত্র সাজিদ আকবর চৌধুরী, উপনেতার দৌহিত্র সাহাবাব আকবর চৌধুরী, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সোবাহান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দোলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, দেলোয়ার ফকির প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..