× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

ডেস্ক

প্রথম ভাষা শহীদদের পুস্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানালেন জামায়াতে ইসলাম

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
শহীদদের পুস্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানালেন জামায়াতে ইসলাম

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জামাতে ইসলামের মতো একটা কট্টর ইসলাম পন্থী দল কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে পুস্প স্তবক দিয়ে ভাষা শহীদদের স্মরণ করলেন। রাষ্ট্রীয় বাধ্যবাধকতার জন্য হলেও জামাতে ইসলামের ইসলাম হিন্দু সংস্কৃতির কাছে আত্মসমর্পণ করলো।
আজ ২১শে ফেব্রুয়ারির ঊষালগ্নে বাংলাদেশের বিরোধী দলের নেতা জামাতে ইসলামের আমির ডা:শফিকুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেছেন।
অতীতে জামাতে ইসলামের মতো ইসলামি দল বাংলাদেশের কোন শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেনি। বরং গত বছরও তাদের দেশের বিভিন্ন শহীদ মিনার দখল করে কোরান পাঠের অনুষ্ঠান করতে দেখা গেছে। কারণ শহীদ মিনারে পুস্প স্তবক দিয়ে শহীদদের স্মরণ না করা তাদের ঘোষিত নীতি।
জামাতে ইসলামের মতে এটি হিন্দুদের সংস্কৃতি। পূজা-অর্চনায় দেব-দেবীদের যেভাবে হিন্দুরা ফুল দিয়ে পূজা করে শহীদ মিনারে ফুল দেয়াও পূজোর সামিল। ইসলামে এটি শিরক অপরাধ।
সময়ের বিবর্তনে জামাতে ইসলাম বুঝতে পাচ্ছে বাঙালি সংস্কৃতিকে বরন না করে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা সম্ভব নয়। তাই হিন্দু সংস্কৃতির নামে বাঙালি সংস্কৃতিকে অবজ্ঞা করলে যে বাংলার আবাহমান প্রকৃতি মেনে নেবে না তা পরিস্কার হতে শুরু করেছে।


এ ক্যটাগরির আরো খবর..