× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক

প্রত্যেক কানাডিয়ানের স্বাধীনভাবে ও নিরাপদে ধর্ম পালনের অধিকার রয়েছে : জাস্টিন ট্রুডো

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
justin trudo

কানাডায় খালিস্তান সমর্থক অনেকে থাকলেও তারা যেমন সামগ্রিকভাবে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন না; তেমনভাবে কানাডায় প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদী সরকারের সমর্থক থাকলেও তারা সব কানাডীয় হিন্দুর প্রতিনিধিত্ব করেন না।” প্রত্যেক কানাডিয়ানের স্বাধীনভাবে ও নিরাপদে তাদের ধর্ম পালনের অধিকার রয়েছে। বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক বিরোধের মধ্যে সম্প্রতি অটোয়ার পার্লামেন্ট হিলে দীপাবলি উদযাপনের সময় তিনি এ মন্তব্য করেন।

গত সপ্তাহে খালিস্তানি সমর্থকরা ব্রাম্পটনে হিন্দু সভা মন্দির এবং ভারতীয় কনস্যুলেটের যৌথ আয়োজনে একটি কনস্যুলার অনুষ্ঠানে বাধ সাধে। এ ঘটনার নিন্দা জানিয়ে ট্রুডো বলেন, প্রত্যেক কানাডিয়ানের স্বাধীনভাবে ও নিরাপদে তাদের ধর্ম পালনের অধিকার রয়েছে।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কানাডায় বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি ‘গভীরভাবে উদ্বিগ্ন’। টরন্টোর ভারতীয় কনস্যুলেট জানিয়েছে, কানাডার ‘নিরাপত্তা সংস্থাগুলো আয়োজকদের ন্যূনতম নিরাপত্তা দিতে অপরাগতা জানানোর কারণে’ চলতি মাসের পরিকল্পিত কনস্যুলার অনুষ্ঠানের কিছু বাতিল করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছর কানাডার মাটিতে নিজ্জর হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের ‘সম্ভাব্য’ জড়িত থাকার বিষয়ে গেল সেপ্টেম্বরে ট্রুডো অভিযোগ করার পর দুই দেশের সম্পর্কে ফাটল দেখা দেয়। অটোয়ার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার পর ছয় কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত। সেই সঙ্গে হাই কমিশনার সঞ্জয় ভার্মাসহ ‘নিশানায়’ থাকা কর্মকর্তাদের ভারত প্রত্যাহার করেছে। ভারত বরাবরই বলে আসছে, কানাডার মাটি থেকে খালিস্তানপন্থি কর্মকাণ্ড পরিচালনায় অটোয়ার দায়মুক্তি দেওয়া নিয়েই তাদের আপত্তি।


এ ক্যটাগরির আরো খবর..