× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রত্যেক উপজেলায় একজন চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ করবে সরকার -শিক্ষামন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষার্থীরা খুবই সংবেদনশীল। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে তারা বিভিন্নভাবে হয়রানির ও শিকার হয়। এইজন্য তার বিভিন্ন মানসিক সমস্যায় ভোগে। বিশেষ করে কোভিড নাইনটিনের কারণে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। এই সবকিছু বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় দেশের প্রত্যেক উপজেলায় একজন করে চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ দেয়ার বিষয়ে চিন্তা করছে। এজন্য প্রত্যেক স্কুলে একজন শিক্ষক ও একজন শিক্ষিকাকে মানসিক সমস্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে যেন শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন মানসিক সমস্যা কাউন্সিলিংয়ের মাধ্যমে সমাধান করতে পারে। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রী আজ সিআরআই এবং ইয়ং বাংলার আয়োজনে লেটস টক অন ইয়ুথ এডোকেশন এন্ড স্কিলস শীর্ষক এক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলোচনায় আরো যুক্ত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে প্রত্যেক জেলায় একজন করে চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ করা হবে। পরে প্রত্যেক উপজেলায় একজন করে চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ করা হবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ সহ দেশের প্রায় ১৮ টি মন্ত্রণালয় ও সংস্থা দক্ষতা উন্নয়নে কাজ করে। এই সকল সংস্থার মধ্যে সমন্বয় খুবই জরুরি।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান সহ অনেক তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থী।


এ ক্যটাগরির আরো খবর..