নাটোর প্রতিনিধিঃ নাটোরে প্রতিমা ভাংচুর ও বিসর্জনের শোভাযাত্রায় পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ হিন্দু মহাজোট নাটোর জেলা শাখার উদ্যোগে এক মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি পরিতোষ অধিকারীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সরকার, এ্যাডঃ খগেন্দ্রনাথ রায়, এ্যাডঃ ভাস্কর বাগচী প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নাটোরের বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাংচুর করে ধর্মের প্রতি আঘাত আনা হয়েছে। কিন্তু ঘটনার সাথে জড়িতদের আটক করে বিচারের আওতায় আনতে পারে না পুলিশ। যে কারণে দূর্বৃত্তরা উৎসাহি হয়ে বার বার ঘটনা ঘটিয়ে যাচ্ছে। গুরুদাসপুর ও বড়াই গ্রামে প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।
শুক্রবার প্রতিমা বিষর্জনের শোভাযাত্রায় পুলিশের লাঠি চার্জের ঘটনার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ হিন্দু মহাজোট নাটোর জেলা শাখা।