× Banner
সর্বশেষ
আগামী ৫ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, ১৯ জেলায় ঝড়ের সতর্কতা আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১২ জুন ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল, জিডিপি প্রবৃদ্ধিও বেড়েছে জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি

প্রতিবন্ধী রুজিনাকে ঈদ উপহার হুইল চেয়ার পাঠালেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২২ আগস্ট, ২০১৮

কিশোরগঞ্জ জেলার শারীরিক প্রতিবন্ধী রুজিনা আক্তারকে ঈদ উপহার হিসেবে একটি হুইল চেয়ার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান- গতকাল মঙ্গলবার (২১ আগস্ট) জেলার হোসেনপুর পৌর এলাকার পূর্ব ধুলজুরী গ্রামে রুজিনার বাড়িতে এই উপহার পৌঁছে দেয়া হয়েছে।

ছেলেবেলা থেকে হাঁটাচলা করতে অক্ষম রুজিনা ওই এলাকার ফেরিওয়ালা খোকন মিয়ার মেয়ে। রুজিনা বাকশক্তিহীন এবং হাঁটাচলা করতে অক্ষম।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘শারীরিক প্রতিবন্ধী রুজিনার একটি হুইল চেয়ারের আকুতি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তার একান্ত সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন রুজিনাকে একটি হুইল চেয়ার পৌঁছে দেয়ার জন্য।

প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর মঙ্গলবার বিকেলে হুইল চেয়ার পৌঁছে যায় রুজিনা আক্তারের গ্রামের বাড়ি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘হুইল চেয়ার’ রুজিনা আক্তারের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এসময় রুজিনার বাবা-মা ও প্রতিবেশীরা ছাড়াও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..