× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

সালথায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ চেষ্টায় এসএসসি পরীক্ষার্থী গ্রেফতার 

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় বাক ও বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চলমান এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
আসামী সুজন খন্দকার (২১) বড়খারদিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহন  করেছিলো।  সে বড়খারদিয়া ঠাকুরপাড়া এলাকার  মোঃ ওসমান খন্দকারের ছেলে। গতকাল রাতে এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে  গ্রেফতার করা হয়েছে। মামলা সুত্রে জানা গেছে, সালথা উপজেলার খারদিয়া গ্রামের ১৫ বছরের এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে বাড়ির পাশের দেবদারু গাছের বাগানে নিয়ে ধর্ষনের চেষ্টা করে, একই গ্রামের মোঃ ওসমান খন্দকারের ছেলে সুজন খন্দকার।
গতকাল ২৪ ফ্রেরুয়ারী সোমবার বিকালে ওই প্রতিবন্ধী কিশোরীকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে দেবদারু গাছের বাগানের ভিতরে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই কিশোরীর ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত ওই এসএসসি পরীক্ষার্থী  সুজন খন্দকার পালিয়ে যায়। পরে ওই প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় তার বাড়ির লোকজন।  এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে সালথা থানায় অভিযুক্ত এসএসসি পরীক্ষার্থী সুজন খন্দকারকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।
মামলার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ধর্ষন চেষ্টার মামলার আসামী সুজন খন্দকারকে  খারদিয়া কাজীপাড়া গ্রাম এলাকা থেকে শনিবার সন্ধ্যা রাতে গ্রেফতার করা হয়।  এব্যপারে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ চেষ্টা মামলার আসামী সুজন খন্দকারকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এবং ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..