× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিঁ আই ডি

প্রতিবছর গ্রন্থাগার উন্নয়নে অনুদান ও বিনামূল্যে বই প্রদান করছে সরকার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

প্রতিবছর বেসরকারি নিবন্ধিত গ্রন্থাগার উন্নয়নে অনুদান ও বিনামূল্যে বই প্রদান করছে সরকার । সরকার গত অর্থবছরে মোট ৯১৫টি নিবন্ধিত বেসরকারি গ্রন্থাগারের অনুকূলে ৪ কোটি ৮০ লাখ টাকা অনুদান হিসেবে দিয়েছে। প্রতিবছর সরকারের অনুদান ও বিনামূল্যে বই প্রদান কার্যক্রমের ফলে বেসরকারি নিবন্ধিত গ্রন্থাগারসমূহ সমৃদ্ধ হচ্ছে।

রংপুর অঞ্চলের মানুষকে গ্রন্থমুখী করার লক্ষ্যে রংপুর বিভাগের ৮ জেলায় মোট ৩৭৮টি বেসরকারি নিবন্ধিত গ্রন্থাগার কাজ করছে। নিবন্ধিত বেসরকারি গ্রন্থাগারের মধ্যে রংপুরে ৬২টি, নীলফামারীতে ৭০টি, কুড়িগ্রামে ৬৫টি, গাইবান্ধায় ৫৪টি, লালমনিরহাটে ২০টি, দিনাজপুরে ৭৮টি, ঠাকুরগাঁওয়ে ১৩টি ও পঞ্চগড়ে ১৬টি। এসব গ্রন্থাগারে যেকোনো বয়সের পাঠকের বই পড়ার ব্যবস্থা রয়েছে। এর ফলে পাঠকগণের মধ্যে পাঠাভ্যাস গড়ে উঠছে এবং তাঁরা জ্ঞানসমৃদ্ধ হচ্ছেন।

উল্লেখ্য, সারা দেশে মোট ৭১টি সরকারি গণগ্রন্থাগার রয়েছে। এর মধ্যে জাতীয় গ্রন্থাগার ১টি, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার ৭টি, জেলা সরকারি গণগ্রন্থাগার ৫৬টি, উপজেলা সরকারি গণগ্রন্থাগার ২টি, শাখা গণগ্রন্থাগার ৪টি এবং বিশেষ গণগ্রন্থাগার ১টি। এসব সরকারি গণগ্রন্থাগারে মোট ২৬ লাখ ৯৭ হাজার ৬০২টি গ্রন্থ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..