প্রতারণা মামলায় মেহেরপুরে ৩ জনের কারাদন্ড

মেহের আমজাদ,মেহেরপুর (১৮-০২-১৮):  মেহেরপুরে প্রতারণা মামলায় তিন জনকে তিন বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত।

রবিবার বিকালে মেহেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: মহিদুজ্জামান ওই আদেশ দেন। একই সঙ্গে ওই তিন আসামীর ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলো মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে লিটন হোসেন (৩৩), আক্কাস আলীর ছেলে বগা হক (২৯) ও আবু বক্কারের ছেলে সাগর আলী (৩০)।

মামলার এজাহারে জানা গেছে, ঢাকার আরমিটোলা গল্ফ ক্লাবে চাকুরি দেবার নাম করে সোনাপুর গ্রামের জিন্নাত আলীর স্ত্রী নাসিমা খাতুনের কাছে থেকে ২০১৬ সালে কয়েক দফায় নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা নিয়ে একটি ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দেয়। নাসিমা কর্মস্থলে যোগদান করতে গিয়ে প্রতারণার বিষয়টি জানতে পেরে ২০১৭ সালের ১ আগস্ট মেহেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে একটি ওই তিন জনকে আসামী করে একটি প্রতারণা মামলা দাযের করেন। মামলায় ৬ জন স্বাক্ষির স্বাক্ষ্যে আসামীরা দোষী প্রমাণিত হওয়ায় বিচারক মো: মহিদুজ্জামান ওই দন্ডাদেশ দেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষে এ্যড.খন্দকার আবদুল মতিন ও আসামী পক্ষে এ্যড.রফিকুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।